চলে গেলেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি আভাস ভট্টাচার্য
বেশ কয়েকদিন রোগভোগের পর বুধবার গভীর রাতে মারা গেলেন পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি আভাস ভট্টাচার্য। বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, ছেলে, মেয়ে-জামাই সহ দুই নাতিকে। জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আভাষবাবু। তাঁকে বর্ধমানেরই একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল।
সেখানেই বুধবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। এদিন সকাল ১০টায় আভাষবাবুর মৃতদেহ নিয়ে যাওয়া হয় জেলা কংগ্রেস ভবনে। প্রয়াত নেতার মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস নেতৃবৃন্দরা। আভাষবাবুর মৃত্যুর খবর পেয়েই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সাংসদ প্রদীপ ভট্টাচার্য গভীর শোক প্রকাশ করেছেন।

Post a Comment