সংসার ভাঙা নিয়ে কটূক্তি সহ্য করতে না পেরে কি সিদ্ধান্ত নিলেন শ্রাবন্তী! - The News Lion

সংসার ভাঙা নিয়ে কটূক্তি সহ্য করতে না পেরে কি সিদ্ধান্ত নিলেন শ্রাবন্তী!


 তৃতীয়বারের মত ভাঙতে চলেছে শ্রাবন্তীর সংসার। এরইমধ্যে কটূক্তি সহ্য করতে না পেরে কঠোর সিদ্ধান্ত নিলেন নায়িকা।রোশন সিংয়ের সঙ্গে সংসার ভাঙার খবরে সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ট্রোল, মিম, সমালোচনা, ব্যাঙ্গ, কৌতুকের মুখোমুখি হচ্ছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট দিলেই তার কমেন্ট সেকশন ভরে যাচ্ছে বিদ্রূপ আর কটূক্তিকে। সমালোচক আর নিন্দুকদের কোনভাবেই না থামাতে পেরে শেষ পর্যন্ত ইন্সটাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিলেন নায়িকা।


কমেন্ট সেকশন লিমিটেড করে দিলে সব কমেন্টস দেখতে পাবেন না অন্যরা। যে কমেন্টগুলো প্রকাশ্যে রাখতে চান তা সিলেক্ট করতে পারবেন একমাত্র ব্যবহারকারী। বলিউডে নেপোটিজম বিতর্কের সময় আলিয়া ভাট, করণ জোহররাও কমেন্ট সেকশন লিমিটেড করে দিয়েছিলেন। এবার সেই পথে হাঁটলেন নায়িকা শ্রাবন্তীও।



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.