ভাইফোঁটার সকালে ৫ যুবকের প্রচেষ্টা হাসি ফোটালো শিশুদের মুখে
প্রতিবছর ভাইফোঁটার সময় পথ চলতি মানুষের হাতে মিষ্টির প্যাকেট দেখে মন খারাপ হয়ে যেত উলুবেড়িয়া,বাগনান, দেউলটি ষ্টেশনে থাকা অসহায় মানুষদের। বিশেষ করে ছোট ছোট শিশুদের মুখের দিকে তাকিয়ে মনটা আরোও বেশি খারাপ হত। অসহায় মানুষগুলো এই বছরেও ভেবেছিল অন্যান্য বছরের মত এই বছরে তাদের এবং শিশুদের অভুক্ত থাকতে হবে। যদিও একটু বেলা গড়াতেই তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল ৫ যুবক। ষ্টেশনে থাকা শিশুদের হাতে খাবার মিষ্টির প্যাকেট তুলে দিল ৫ বন্ধু। হাসি ফুটল শিশু থেকে বৃদ্ধ সকলের মুখে।
ভাইফোঁটার দিন এই অভিনব উদ্যোগ সম্পর্কে ৫ যুবকের বক্তব্য আমরা সকলেই বিভিন্ন উৎসবে নিজেদের আনন্দের জন্য বহু টাকা খরচ করে ফেলি। কিন্তু এইসমস্ত গরীব দুঃস্থ মানুষেরা সেভাবে আনন্দ করতে পারেনা। আর সেই কারণে আজকের এই দিনটিতে ওদের কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। ভাইফোঁটার দিন ওদের আনন্দের মধ্যে দিয়ে আমরা নিজেদের আনন্দ খুঁজে নিলাম। যুবকদের দাবি সোমবার তারা উলুবেড়িয়া বাগনান দেউলটি ষ্টেশনের ১৫০ জনের হাতে খাবার তুলে দিয়েছে।

Post a Comment