আদিবাসী শিশুদের ভাইফোঁটা ।
শান্তিপুরের প্রত্যন্ত গ্রামের আদিবাসী পরিবারের শিশুদের ভাইফোঁটার আয়োজন করল শান্তিপুরের সামাজিক সংগঠন প্রয়াস। উল্লেখ্য দীর্ঘ লকডাউনের মধ্যে শান্তিপুরের বিভিন্ন প্রান্তের প্রত্যন্ত গ্রামের দুস্থ পরিবারের হাতে খাদ্যসামগ্রী থেকে শুরু করে শিশুদের ল্যাকটোজেন বিস্কুট সহ একাধিক খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন প্রয়াস।
আজ দীপাবলীর পরের দিন বাঙালির আর এক অন্যতম উৎসব ভাইফোঁটা, তাই হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌধুরী পাড়া এলাকার প্রায় 200 আদিবাসী পরিবারের শিশুদের ভাইফোঁটার আয়োজন করল সামাজিক সংগঠন প্রয়াস। এ বিষয়ে প্রয়াসের এক অন্যতম সদস্য জানান, ভাইফোঁটা মানেই তো ভাই বোনের মেলবন্ধন। কিন্তু প্রত্যন্ত গ্রামে যারা বসবাস করে তারা আর্থিক কারণে উৎসবটি পালন করতে পারে না। তাই তাদের উদ্দেশ্যেই আজকে আমাদের এই অভিনব উদ্যোগ।

Post a Comment