কোচবিহার মালদায় বিজেপি ছেড়ে তৃণমূলে ১২০০ নেতাকর্মী
কোচবিহার এবং মালদায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ অন্তত ১২০০ নেতাকর্মীর। সোমবার জেলা তৃণমূল কার্যালয়ে মোরিচবারি - খোলটা এলাকার নির্দল পঞ্চায়েত সহ কংগ্রেস ও বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠন এবিভিপি-র প্রায় ১০০০ জন কর্মকর্তা তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। মূখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতেই তৃণমূলে যোগদান বলে জানান যোগদান করা কর্মীরা। অন্যদিকে, মালদার হবিবপু্র ব্লকের কেন্দপুকুর হাইস্কুলে তৃণমূলের সভা অনুষ্ঠিত হয় ।
সেখানে তৃণমূলের কর্মী সভার মধ্যে বিজেপি, কংগ্রেস, সিপিএম ছেড়ে প্রায় ২০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেন। এদিনের কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সভাপতি কডিনেটর বাবলা সরকার, হবিবপুর ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র, স্থানীয় আদিবাসী তৃনমূল নেতা অমর কিসকু, হরিহর মাহাতো, তৃণমূলের জেলার মুখপাত্র শুভময় বসু প্রমূখ। এদিন কেন্দপুকুর হাইস্কুল মাঠে তৃনমূলের কর্মীসভায় আদিবাসীদের ভীড় উপচে পড়ে।
বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কো-অর্ডিনেটর তথা দলের কার্যাকরী সভাপতি বাবলা সরকার বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ারে এখন হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির কোনো মাটি নেই। এদিনের কর্মী সভার ভীড় তা বুঝিয়ে দিয়েছে। এখন সিপিএম কনভার্ট হয়ে বিজেপিতে পরিবর্তন হয়ে গিয়েছে। তার কারণ এই এলাকার সাংসদ খগেন মুর্মু। তিনি আগে হবিবপুরের দীর্ঘদিনের সিপিএম বিধায়ক ছিলেন। গত লোকসভায় সিপিএম ছেড়ে উত্তর মালদা লোকসভায় বিজেপির প্রার্থী হয়ে দাঁড়ায়। এভাবে এখন বিজেপি-সিপিএম এক হয়ে চলছে। আর আদিবাসী মানুষদের বোকা বানানো হচ্ছে।

Post a Comment