পুজোর মধ্যে ডাকাতির ছক, মালদায় স্পেশাল অ্যান্টি ক্রাইম টিমের হাতে ধরা পড়লো সশস্ত্র ডাকাত দল
চাঁচোলে পুলিশের স্পেশাল অ্যান্টিক্রাইম টিমের হাতে ধরা পড়লো সশস্ত্র ডাকাত দল। উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। বৃহস্পতিবার রাতে চাঁচল থানা পুলিশের স্পেশাল অ্যান্টিক্রাইম টিম গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ চারজনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, পুজোর মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি থানায় গঠন হয়েছে পুলিশের স্পেশাল অ্যান্টিক্রাইম টিম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে চাচল থানার স্পেশাল অ্যান্টিক্রাইস্ট টিম এলাকার টহলদারি চালানোর সময় তাদের কাছে গোপন সূত্রে খবর আসে চাঁচলের পহরিয়া শ্মশানের কাছে বেশকিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছে। এই খবর পাওয়ার পরেই ওই টিম ঘটনাস্থলে যায় এবং দুষ্কৃতীদের ধাওয়া করে চারজন গ্রেপ্তার করে । ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্রসহ এক রাউন্ড গুলিসহ একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা স্পেশাল টিম গঠন করি।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পায় পহরিয়া শ্মশানে ১০ থেকে ১২ জন্য একটি দুষ্কৃতী দল জমায়েত করেছে। এই খবর পাওয়ার পরেই ওই টিম ঘটনাস্থলে গিয়ে সেখানে হানা দেয় হানা দিয়ে চার জন ডাকাত দল সহ বেশকিছু ধারালো অস্ত্র ও একটি পাইপগান ও এক রাউন্ড গুলি তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে। তদন্তে জানা গেছে এরা কুখ্যাত ডাকাত দল । তদন্ত স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে এরা চাঁচল ও পার্শ্ববর্তী রাজ্য বিহার এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে ওই স্থানে জমায়েত হয়েছিল।

Post a Comment