পিংলা ও কেশিয়াড়ি তে বিজেপি দল ছেড়ে দুই শতাধিক কর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে
শুক্রবার পশ্চিমমেদিনীপুর জেলার পিংলা ও কেশিয়াড়ি তে বিজেপি দল ছেড়ে দুই শতাধিক বিজেপি কর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে।শুক্রবার পিংলা ব্লকের তিন নম্বর ধনেশ্বরপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক অনুষ্ঠানে ওই এলাকার প্রভাবশালী বিজেপি নেতা নারায়ণ চক্রবর্তী ও তার অনুগামীরা এসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি শেখ সবেরতি ও বিশ্বজিৎ মাইতি সহ আরো অনেকে। শেখ সবেরতি বলেন আগামী দিনে আরও অনেকেই বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান এর জন্য তাদের সাথে যোগাযোগ করছেন খুব শীঘ্রই একটি বড় ধরনের যোগদান পর্ব কর্মসূচির আয়োজন করা হবে।
যারা তৃণমূলে যোগদান করেছেন তাদের যোগ্য সম্মান দেওয়া হবে ।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নারায়ণ চক্রবর্তী বলেন যে দলের কোনো নীতি নেই আদর্শ নেই কোনো কর্মসূচি নেই শুধু অপপ্রচার ছাড়া।। তাই সেই বিজেপি দলে আমরা নেই ।তাই বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আমার অনুগামীদের সঙ্গে নিয়ে বিজেপি দল ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি ।আমি এখন থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কাজ করব। অপরদিকে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষক বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে পদযাত্রার আয়োজন করা হয়।
ওই পদযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, তৃণমূল কংগ্রেসের নেতা ফটিক পাহাড়ি সহ আরো অনেকে । কৃষকবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শতাধিক মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আগামী দিনে কেশিয়াড়ি থেকে আরও বহু মানুষ বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে মামনি মান্ডি জানান। তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন ।প্রায় কয়েক হাজার মানুষ শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন।
Post a Comment