দাসপুরে শহীদদের স্মরণে পার্কের উদ্বোধন
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চেঁচুয়া গোবিন্দ নগর এলাকায় ইংরেজ আমলে একদিনে ১৪ জন গ্রামবাসীকে গুলি করে খুন করা হয়েছিল। সেই ১৪ জন শহীদকে প্রতিবছর এলাকার মানুষ এখনো স্মরণ করেন। সেই শহীদদের স্মরণে শুক্রবার একটি পার্কের উদ্বোধন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অর্থানুকূল্যে তৈরি শহীদদের স্মরণে পার্কটির উদ্বোধন করেন জেলা পরিষদের স্বাস্থ্য দপ্তরে কর্মাধ্যক্ষ শ্যাম পাত্র।
তিনি বলেন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভিযোগে ইংরেজ আমলে চেঁচুয়া গোবিন্দ নগর এলাকার ১৪ জননিরীহ গ্রামবাসীকে তৎকালীন ইংরেজ পুলিশ একদিনে গুলি করে খুন করেছিল। তাদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদী তৈরি করা হয়েছে। তাই তাদের স্মরণে একটি পার্ক তৈরি করা হল ।যে পার্কটি এলাকার কচিকাঁচারা ব্যবহার করতে পারবে এবং ১৪জন শহীদ কে সারাজীবন এলাকার মানুষ স্মরণ করে রাখতে পারবে ।
তিনি পার্ক টিকে যত্ন করে রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানান। তিনি বলেন এই পার্কটি আপনাদের সকলের। তাই পার্কটিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। ১৪ জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে পার্ক তৈরি হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। তাই শুক্রবার পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন।

Post a Comment