ঝাড়গ্রাম জেলার বহু প্রাচীন নয়াগ্রামের রামেশ্বর মন্দিরের উন্নয়ন - The News Lion

ঝাড়গ্রাম জেলার বহু প্রাচীন নয়াগ্রামের রামেশ্বর মন্দিরের উন্নয়ন



 প্রকল্পে ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।  শুক্রবার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও কৃতঞ্জতা জানিয়ে রামেশ্বর মন্দির কালচার এসোসিয়েশনের উদ্যোগে নৈবদ্যর থালা নিয়ে এসে অঞ্জলি দিলেন কয়েক হাজার মানুষ। এদিন  মিছিল করে এসে মন্দির চত্বরে আসেন রামেশ্বর মন্দির কালচার এসোসিয়েশনের লোকজনের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্ম, ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উজ্বল দত্ত সহ তৃণমূলের একাধিক নেতাকর্মীরা। 


ঝাড়্গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উজ্বল দত্ত বলেন, " বাম জমানা পর্যন্ত আমাদের এই রামেশ্বর, গুপ্তমণি, চিল্কীগড়ের কনকদূর্গা মন্দিরকে বঞ্চিত করে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই রামেশ্বর মন্দিরের উন্নয়ন প্রকল্পের জন্য ৭৫ লক্ষ টাকা প্রদান করেছেন। উল্লেখ্য সাম্প্রতি ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে যোগদিতে এসে গুপ্তমণি ও কনকদূর্গা মন্দিরের জন্য এক কোটি করে এবং রামেশ্বর মন্দিরের জন্য ৭৫ লক্ষ টাকা উন্নয়নের জন্য বরাদ্দ করেছেন। তাই  উজ্জ্বল দত্ত বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরগুলির উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করেছে তা এর আগে কেউ করেনি ।


তাই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তার মঙ্গল কামনা করে শুক্রবার রামেশ্বর মন্দিরের পুজো দেওয়া হয়। সেই সঙ্গে দেশকে করোনা মুক্ত করার জন্য রামেশ্বর মন্দির পুজো দেওয়া হয় বলে তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন আগামী দিনে  এলাকায় আরো উন্নয়নের কাজ হবে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নয়াগ্রামে অনেক কাজ হয়েছে।   যার মধ্যে অন্যতম সুবর্ণরেখা নদীর উপর ভরসা ঘাটে জঙ্গলমহল সেতু,কলেজ ,স্টেডিয়াম সহ একাধিক কাজ হয়েছে। তাই আমরা মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.