হঠাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে আগুন আতংক ছড়ালো হাসপাতাল চত্বরে
কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে আগুন লেগে যায়।যার ফলে ধোঁয়ায় ঢেকে যায় ওয়ার্ডের একাংশ। চরম আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও রোগীর পরিজনেরা। ঘটনাস্থলে আগুন নেভাতে আসে দমকলের একটি ইঞ্জিন, মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ হঠাতই একটি ইলেকট্রিক বক্স থেকে ধোঁয়া লক্ষ্য করে ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর পরিজনরা।
রীতিমতো হুড়োহুড়ি করে ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন রোগীরা। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে আসা হয় রোগীদের। তবে এর পরেও দীর্ঘক্ষণ ইলেকট্রিক না থাকায় চরম সমস্যায় পড়তে হয় রোগী ও রোগীর পরিজনদের। আগুনের উড়ে আসা ছাই রুগী দের গায়ে এসে পড়ে, অন্যদিকে ভ্যাপসা গরম থেকে বাঁচতে রীতিমতো অক্সিজেনের মাস্ক মুখে নিয়েই হাত পাখা চালাতে দেখা যায় একাধিক রোগী ও রোগীর পরিজনদের।
ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন রোগী রোগীর পরিজনদের চোখে মুখে আতঙ্ক। তবে ঠিক সময়ে দমকল বিভাগের কর্মীরা দমকলের একটি ইঞ্জিন নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি এবং হতা হতের কোন ঘটনা ঘটেনি। আগুন নেভানোর পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগ।

Post a Comment