কো-অর্ডিনেটর হঠাও, তৃণমূল বাঁচাও
পিকের সমন্বয়কারী দল কাজ করছে জেলায় জেলায়। মাস খানের আগে নেতা খুঁজতে সিপিএম নেতাদের কাছে দলবদলের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল পিকের টিম আইপ্যাকের বিরুদ্ধে। এবার তাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। বহরমপুর শহরে পোস্টার পড়েছে আদি তৃণমূল কর্মীদের নামে।
সেখানে দাবি করা হয়েছে, পিকের টিমের জেলার কো-অর্ডিনেটরকে জেলা থেকে সরাতে হবে। পোস্টারে প্রশ্ন করা হয়েছে, কো-অর্ডিনেটর করা মানে কি তোলাবাজিতে ছাড়পত্র দেওয়া? পোস্টারে লেখা হয়েছে, কো-অর্ডিনেটর হঠাও, তৃণমূল বাঁচাও।
প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার? গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের অভিযোগ কংগ্রেস ও সিপিএম-এর দিকে। শুধু বহরমপুরেই নয়, আরও দুটি ব্লকে পিকের টিমের কো-অর্ডিনেটরের বিরুদ্ধে পোস্টার পড়েছে।
Post a Comment