দুর্ঘটনা হাওড়ার বালিটিকুরিতে, বাইক আরোহী মহিলার মৃত্যু, পুলিশের গাড়িতে ভাঙচুর - The News Lion

দুর্ঘটনা হাওড়ার বালিটিকুরিতে, বাইক আরোহী মহিলার মৃত্যু, পুলিশের গাড়িতে ভাঙচুর



 সোমবার দুর্গাপূজার তৃতীয়ার রাতে পথ দুর্ঘটনায় বাইক আরোহী এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার বালিটিকুরি এলাকা। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। বাইক আরোহী মহিলার স্বামী ও সন্তান দুর্ঘটনায় জখম হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাশনগর থানার পুলিশ। 


পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর চড়াও হয় উন্মত্ত জনতা। আক্রান্ত হন পুলিশ কর্মী। পুলিশ কর্মীকে নিগ্রহের পাশাপাশি পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়। ঘাতক গাড়িতেও ভাঙচুর চালানো হয়। জানা গেছে, সোমবার রাতে বাইকের সঙ্গে বালিবোঝাই একটি লরির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকের আরোহী ওই মহিলার। গুরুতর জখম হন তাঁর স্বামী ও সন্তান। 


পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, মাত্র দিন চারেক আগেই হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডে বাসের ধাক্কায় বাইক আরোহী এক মহিলার মৃত্যু হয়। জখম হন তাঁর স্বামী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইক আরোহী মহিলা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.