বর্ধমানে ভার্চুয়াল বিবাহের সাক্ষী থাকলেন দুই বাংলা - The News Lion

বর্ধমানে ভার্চুয়াল বিবাহের সাক্ষী থাকলেন দুই বাংলা

 


ভারচুয়াল বিবাহ। আশ্বিনের বিকেলে এই ভার্চুয়াল বিবাহের সাক্ষী থাকলেন দুই বাংলার মানুষ। পাত্র পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পাতাইহাট কাজিপাড়ার বাসিন্দা মীর আবু তালেব। পাত্রী বাংলাদেশের ঢাকা শহরের উত্তরা এলাকায় শাহেরান ফতেমা। 


দুই পরিবারের মধ্যে সাত মাস আগে বিয়ের কথা হয়েছিল। কিন্তু মাঝে পড়ে যায় দীর্ঘ লকডাউন। করোনার জেরে এখনও বিমান চলাচল স্বাভাবিক হয়নি। তাবলে আর কদিনই অপেক্ষা করা যায়। শুক্রবার প্রযুক্তিকে হাতিয়ার করে ভার্চুয়াল জগতে এক হল চারহাত। 


পাত্র আবু তালেব জানান, ভেলোরে তার চিকিৎসা চলার সময় শাহরান ফতেমার সঙ্গে তাদের প্রথম পরিচয়। তারপর ভাল লাগা থেকে দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলে আবু তালেব শাহেরিনের বিয়ে ঠিক হয়। লকডাউন ও করোনা আবহে দুই পরিবারের সিদ্ধান্তে শেষ পর্যন্ত ভারচুয়াল বিয়ের ঠিক হয়। এদিন সেই ভারচুয়াল বিয়ে হয়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.