বালুরঘাট- ঝাড়গ্রামে বাম-রামে ধস
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাম-রামে ধস। বিজেপি-সিপিএম ছেড়ে ৩০০ জন যোগদান করল তৃণমূলে। সোমবার বালুরঘাট কাঁঠালপাড়ায় দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য যোগদানকারী জেলা পরিষদের সদস্য মফিজউদ্দিন মিয়া, প্রতিমা মণ্ডল ও চিন্তামণী বিহা-র হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস। এছাড়াও ছিলেন তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী, বিপ্লব মিত্র, জেলা তৃণমূলের যুগ্ম কো-অর্ডিনেটর সুভাষ চাকি ও ললিতা টিজ্ঞা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, ২৪ জুন ২০১৯ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ মোট ১০ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
যদিও যোগদানের কিছু দিন পর থেকেই বিজেপিতে যাওয়া জেলা পরিষদের সদস্যরা একে একে তৃণমূলে ফিরে আসে ৷ অন্য দিকে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া চাপে পড়ে বিজেপি ছাড়ার কথা সাংবাদিক সম্মেলনে জানান তিনি। অবশেষে সোমবার বাকি তিন জেলা পরিষদের সদস্য যোগ দিল তৃণমূলে। এর সঙ্গে এদের হাত ধরে প্রায় ৩০০ জন বাম ও বিজেপি ছেড়ে যোগ দেয় তৃণমূলে। এদিন এই তিন জেলা পরিষদ সদস্যের হাত ধরে বিজেপি ছেড়ে প্রায় ৩০০ জন তৃণমূলে যোগদান করে। এর ফলে বর্তমানে জেলা পরিষদে বিজেপির কোন সদস্য থাকল না। জেলা পরিষদের মোট ১৮ টি আসনে তৃণমূলের দখলে এলো।
এ বিষয়ে সদ্য তৃণমূল যোগদানকারী মফিজউদ্দিন মিয়া জানান, প্রথম থেকেই তিনি তৃণমূল দলটা করে আসছেন। মাঝে কিছুদিনের জন্য অন্য কোথাও ছিলেন। তবে সেই দলে যাওয়ার পরই দলের আসল আদর্শ ও নীতি বুঝতে পারেন। এরপর তিনি সেই দল ত্যাগ করেন। এরপর দীর্ঘ তিনি নির্দল হিসাবে ছিলেন। আজ সাধারণ মানুষের উন্নয়নের জন্য ফের তৃণমূলে যোগদান করলেন। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস জানান, আজ জেলা পরিষদের তিন সদস্যের হাত ধরে প্রায় ৩০০ জন বিভিন্ন দল ছেড়ে যোগদান করল তৃণমূলে। আজ মূলত মফিজউদ্দিন মিয়া, প্রতিমা মন্ডল ও চিন্তামণি বিহা তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি জেলা পরিষদে আরেক সদস্য শংকর মণ্ডল বিপ্লব মিত্র দলে যোগ দেওয়ার পরই গত ৯ আগস্ট বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। সদ্য যোগদান কারী দেশ জেলা তৃণমূলের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানানো হয়েছে।
অন্যদিকে, ঝাড়গ্রামের শিলদায় তৃণমূলের সমাবেশ মঞ্চে গিয়ে বিজেপি ছেড়ে প্রায় এক হাজার নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে। কয়েকদিন আগে ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের শিলদায় বিজেপির যোগদান মেলায় এসে কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায়, ভারতী ঘোষ তৃণমূলকে অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন তারই পাল্টা সভা একই মাঠে করে তৃণমূল। সোমবার সেই সমাবেশে কয়েক হাজার মানুষ শামিল হয়েছিলেন। সোমবারের সমাবেশ মঞ্চে গিয়ে প্রায় এক হাজার বিজেপি কর্মী ও সমর্থক বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বিধায়ক চূড়ামণি মাহাতো,বিধায়ক দুলাল মুর্মু, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু ঘোষ ও রাজ্য কমিটির সহ-সভাপতি দেবনাথ হাঁসদা,তৃণমূল কংগ্রেসের নেতা উজ্বল দত্ত, প্রাক্তন সংসদ উমা সরেন সহ আরো অনেকে।

Post a Comment