আপনার বিশেষ দিন গুলিকে আরও বিশেষ করে তুলবে বাদামের হালুয়া
উপকরন-
গুঁড়ো দুধ ৩-কাপ,
তরল দুধ ১-কাপ,
চিনি ৩-কাপ,
ডিম ৬টা,
আলমণ্ড/কাঠ বাদাম ১-কাপ,
আখরোট ২/৩কাপ
এলাচ গুঁড়ো জায়ফল গুঁড়ো সামান্য।
প্রণালী-
প্রথমে বাদাম গুলিকে এক সাথে ভেঙে আধা গুঁড়ো করে নিন। তারপর একটা ওভেন প্রুফ ডিশে বাটার গলিয়ে নিন।এবার এতে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে অন্যান্য উপকরন গুলি ভালোভাবে মিশিয়ে নিন । এবার ৩৫০ ফারেনহাইট বা ১৭৫ ডিগ্রী সেলসিয়াসের এর প্রী হিটেড ওভেনে দিন ১ ঘণ্টার জন্য।
কিন্তু এই মিশ্রনটি ১০ মিনিট পর পর নামিয়ে নেড়ে নিতে হবে। রান্নার সময় খেয়াল রাখতে হবে এটা তেল ছাড়বে এবং কিছুটা বাদামি রঙের দেখতে হবে। ঠাণ্ডা হলে নামিয়ে ফ্রিজে রেখে পরে কেটে সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশন করুন ভীষন সুন্দর হালুয়া

Post a Comment