পুজোর দিনগুলোতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আলু পুরি
উপকরন-
ময়দা ১-কাপ,
লবণ স্বাদমত,
ঘি ২-চামচ,
জল পরিমান মত,
সিদ্ধআলু ১-কাপ,
ধনেপাতা কুচি ২- চা চামচ,
শুকনোলঙ্কা ২-টি,
পেঁয়াজ বাটা ২ চা-চামচ এবং কাঁচালঙ্কা ১টা।
প্রণালী-
প্রথমে একটি বাটিতে ময়দা, লবন, ঘি এবং জল দিয়ে ভালোভাবে মাখিয়ে ময়ান তৈরি করুন। আরেকটি বাটি নিয়ে তাতে সিদ্ধ আলু, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, স্বাদমত লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে পুর তৈরি করুন।
এবার আগে থেকে মেখে রাখা ময়ান বেলে তার মাঝখানে এই পুর দিয়ে আপনার ইচ্ছামত সাইজের পুরি বানিয়ে নিন। তারপর ফ্রাই প্যানে ঘি ঢালুন, ঘি গরম হয়ে গেলে তাতে আলুর পুরিগুলো ছেঁড়ে দিন। ভাজা হয়ে গেলে গরম গরম যে কোনও সবজির সাথে পরিবেশন করুন আলু পুরি।

Post a Comment