কাগজের দূর্গা বানিয়ে চমক অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়ার - The News Lion

কাগজের দূর্গা বানিয়ে চমক অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়ার


লক্ষ্মী,সরস্বতী,কার্তিক, গণেশ ও তাঁঁদের বাহন সহ সিংহ - মহিষ তো আছেই , আছে সুন্দর চালচিত্রও । সেই চালচিত্রে আছেন ব্রহ্মা - বিষ্ণু-মহেশ্বর। উমার কোলে গণেশ ও কার্তিক, শ্রীকৃষ্ণ , নারদমুনি ও প্রাকৃতিক দৃশ্য।আর্টপেপার ,আঠা ,রং-তুলি,থার্মোকলের প্লেট , ট্রেসিং পেপার , জামার প্যকিং বাক্স, রাংতা ইত্যাদি অতি সাধারণ দ্রব্য নিয়ে তৈরি হয়েছে অসাধারণ প্রতিমা। 


তবে মূল উপকরণ শুধুই কাগজ। ডাকের সাজ বানানো হয়েছে থার্মোকলের প্লেট কেটে। হঠাৎ মূর্তি তৈরী কেন ? শ্যামসুন্দর জানায় গত বছর পুজোয় কলকাতা জানবাজার রানী রাসমণির বাড়ির প্রতিমা দেখতে গিয়েছিল সেই প্রতিমা ততই ভালো লাগে তখনই ঠিক করে ফেলে আগামী বছর এই প্রতিমার অনুকরণেই মূর্তি বানাবে সে।


 সেইমতো গত প্রায় তিন চার মাস ধরে একটু একটু করে কাগজ থারমোকল প্রভৃতি অতিসাধারণ উপকরণ দিয়ে কাগজের দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেছে সে। ছেলের কীর্তিতে খুশি পরিবারের বাকি সদস্যরাও। তারা চান শ্যামসুন্দরের শিল্পকর্ম সংরক্ষিত হোক। ভবিষ্যতে আরো ভালো কিছু তৈরি করুক সে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.