মেদিনীপুর শহরে মোদি সরকারের বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সভা করলো তৃণমূল
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র মেদিনীপুরে মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূলের। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে দলীয় পদযাত্রায় সামিল হলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র , তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুইঁয়া , জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি ,বিধায়ক দিনেন রায়,শ্রীকান্ত মাহাতো, তৃণমল নেতা নির্মল ঘোষ ও গোপাল সাহা, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা ,তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সহ আরো অনেকে। ওই পদযাত্রায় ও বিক্ষোভ সভায় কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক সামিল হয়ে ছিলেন।মেদিনীপুর শহরের এল আই সি মোড়ে বৃহস্পতিবার তৃণমূলের বিক্ষোভ সভায় রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র তার ভাষণে বলেন কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী কৃষি বিল পাস করিয়েছে।
যে কৃষি বিল কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। ওই বিল কৃষকদের সর্বস্বান্ত করে ছাড়বে। দেশে খাদ্য সংকট দেখা দিবে ।তাই দেশজুড়ে কৃষকরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। তিনি কেন্দ্র সরকার এর তীব্র সমালোচনা করে বলেন সারা দেশটাকে ওরা বিক্রি করে দিতে চাইছে। ২৬ টি সরকারি সংস্থাকে বেসরকারীকরণের চক্রান্ত শুরু করেছে ।ওরা রেল কে ও বিক্রি করে দেবে ।ওরা দেশের গরীব মানুষের কথা চিন্তা করে না। ওরা কয়েকজন পুঁজিপতি শিল্পপতির কথা চিন্তা করে ।তাই পুঁজিপতিদের স্বার্থে ওই কালা আইন কৃষক বিরোধী কৃষি বিল পাস করেছে ।বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী রয়েছেন ততদিন বাংলায় কৃষক বিরোধী কৃষি বিল চালু করা হবে না ।
তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক মজুর শ্রমিক সকলের পাশে রয়েছেন। তিনি সকলের উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন এই সেই বিজেপি যে বিজেপির পরিচালিত উত্তরপ্রদেশের যোগী সরকার এক কন্যাকে ধর্ষণ করে খুন করে তার পরিবারকে মৃতদেহ না দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে রাস্তায় নেমে আন্দোলনে শামিল হওয়ার তিনি আহ্বান জানান। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বিজেপির পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের তীব্র সমালোচনা করেন । অজিত মাইতি তার ভাষণে বলেন সারা দেশজুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে বিজেপি। তাই দেশের মানুষ বিজেপির আসল চরিত্র ধরে ফেলেছে ।তাই বিজেপি মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিপদে ঠেলে দিচ্ছে।তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আগামী দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপি বলে কোন বস্তু থাকবে না। দিলীপ ঘোষ ও তার সাঙ্গপাঙ্গদের মানুষ ভালভাবেই বুঝে নিয়েছেন।
যারা দুর্দিনে মানুষের পাশে থাকেনা দুর্দিনের সরকারের বিরুদ্ধে কথা বলে,বাংলার উন্নয়নের বিরোধিতা করে। তাদের কাছেই মানুষ এর থেকে আর কি আশা করতে পারে ।তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলা থেকে উৎখাত করার তিনি ডাক দেন। সাংসদ মানস ভুঁইয়া তার ভাষণে বলেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি জাতপাত ধর্ম নিয়ে রাজনীতি করে এবং মানুষের উন্নয়নের বদলে ক্ষতি বেশি করে। গোটা রাজ্য জুড়ে বিজেপি সন্ত্রাস শুরু করেছে ।তাই এই সন্ত্রাসবাদী বিজেপি কে বাংলা থেকে উৎখাত করার তিনিও ডাক দেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার কোন সাহায্য করেনি। রাজ্যের প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে অথচ প্রতিনিয়ত কেন্দ্র সরকার বাংলাকে বিপদে ফেলার চেষ্টা করছে। সেই সঙ্গে তিনি বলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তাই আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন ।বিজেপি হাজার চেষ্টা করেও বাংলার ক্ষমতা দখল করতে পারবে না ।কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবে।

Post a Comment