পরীক্ষা শেষের ৪ দিনের মাথায় স্নাতকোত্তরের ফলাফল প্রকাশ করলো পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় - The News Lion

পরীক্ষা শেষের ৪ দিনের মাথায় স্নাতকোত্তরের ফলাফল প্রকাশ করলো পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়


 পরীক্ষা শেষের ৪ দিনের মাথায় স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত সেমেস্টার এর ফলাফল প্রকাশ করলো কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়।এদিন দুপুর ২ টা নাগাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে জানান এত তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করার পেছনে অধ্যাপক অধ্যাপিকা দের নিরলস পরিশ্রম কাজ করেছে। 


এই মহামারীর দিনে পরীক্ষা ও পুজোর আগে ফলাফল প্রকাশ নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তিত ছিল কতৃপক্ষ।তবে সব কিছু সুন্দর ভাবে মিটে যায় ও ছাত্র ছাত্রী দের সুবিধার্থে অতি শীঘ্র ফলাফল প্রকাশ করলো বিশ্ববিদ্যালয়।এবছর পাশের হার ৯৫.৩৯%।যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় ।৬৭২ জন মোট ছাত্র পরীক্ষা দেন ও সফলভাবে পাশ হয় ৬৪১ জন।আগামী ২১ তারিখ এ স্নাতক স্তরের ফলাফল ও প্রকাশ করা হবে বলে জানান উপাচার্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.