ক্যানেলে আটকে পড়ল বাইসন - The News Lion

ক্যানেলে আটকে পড়ল বাইসন



ক্যানেলে আটকে পড়ল বাইসন। ঘটনাটি ঘটেছে সোমবার কালিম্পং জেলার নেওড়া রেঞ্জের  সাকাম বিটে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর জানাজানি হতেই ভিড় উপচে পড়ে এলাকায়। বনদপ্তর সূত্রে খবর, ওই এলাকায় 'নেওড়া হাইড্রো লিমিটেডে'র প্রজেক্ট চলছে। সেই প্রজেক্টের একটি ক্যানেলে আটকে পড়ে বাইসনটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক‍্যানেল পেরোতে গিয়ে জলের স্রোতে বাইসনটি আটকে পড়ে। সাঁতার কেটে সেটি অন্যপারে যাওয়ার চেষ্টা করলেও বিফল হয়।

 খবর পেয়ে এলাকায় যান সাকাম রেঞ্জের বনকর্মীরা। তাঁরা বাইসনটিকে জল থেকে তোলার চেষ্টা করেন। জানা গিয়েছে, বাইসনটি সাকামের জঙ্গল থেকেই ক্যানেলটিতে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি ক্যানেলের জলেই আটকে। বন দপ্তরের আধিকারিকেরা জানান, বাইসনটির ওপরে নজর রাখা হচ্ছে। সেটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। বনকর্মীরা ওই এলাকায় রয়েছেন।


 বাইসনটি যাতে কোনো হবে ভয় না পায় তাই স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে সরানোর কাজ চলছে। পরিস্থিতি অনুকূল না হলে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা হবে। তারা যেমন পরামর্শ দেবেন সেই মোতাবেক কাজ করবে বনদপ্তর। আপাতত বাইসনটির ওপর নজর রাখা হচ্ছে। সেটি যাতে সাঁতরে পারে উঠতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া অন্য ভাবেও সেটিকে উদ্ধারের চেষ্টা করছে বনদপ্তর। তবে যেহেতু ক‍্যানেলে জলের পরিমাণ অনেক বেশী তাই মনে বাইসনটিকে উদ্ধারের ক্ষেত্রে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বনকর্মীদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.