দুর্গোপুজোকে নিয়ে চূড়ান্ত ন্যক্কারজনক মন্তব্য সায়ন্তন ঘোষের
এখন পুজোর উৎসবের নাম করে বেল্লেপনা হয়। বাঙালির দুর্গোপুজোকে নিয়ে চূড়ান্ত ন্যক্কারজনক মন্তব্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন ঘোষের। সোমবার উত্তরবঙ্গ সফরে এসে আনন্দময়ী কালিবাড়িতে দর্শনে যান জেপি নাড্ডা সেখানে মন্দিরের চিরাচরিত প্রথা ভেঙে বোধনের আগেই দেবী প্রতিমার মুখের ওপরের ঢাকা কাপড় সরিয়ে দর্শন করেন। এরপরই শিলিগুড়ি বিলাসবহুল হোটেলে বিধানসভার সকল কার্যকর্তা সহ কর্মীদের নিয়ে বৈঠক করেন।
বৈঠকের থেকে পুলিশ কর্মীদের চূড়ান্ত অবমাননা করে তিনি বলেন পুলিশ রাজ্যের সন্ত্রাস এজেন্সিতে পরিণত হয়েছে। বাংলার প্রতি অবমাননা এখানেই থেমে থাকে না দিল্লির হওয়ায় ভাসা বিজেপির।সংবাদমাধ্যমের সামনে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বিস্ফোরক মন্তব্য করেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে নিয়ে। বাঙ্গালীর আবেগকে আঘাত হানেন তিনি। তিনি বলেন এখন পুজোর গুলিতে ভক্তি নেই। উৎসবের নাম করে বেল্লাপনা চলছে। এমনকি বাংলায় পুজোতেও তৃনমূল ও বিজেপি দুই ধরনের পুজোর অদ্ভুদ সংজ্ঞা পেশ করেন।তার
মতে তিনি বা বিজেপি নেতৃত্বরা যে সমস্ত পূজা কমিটির সঙ্গে রয়েছেন বাকি সমস্ত পুজোই তৃণমূলের। এই অধিকাংশ গেরুয়া ছোঁয়া ব্যতীত সমস্ত সাধারণ পুজো গুলোই নাকি হুল্লোরবাজি। তার মতে পুজো গুলোতে তৃণমূল নেতাদের প্রতিদ্বন্দিতা চলছে। তবে সব পূজোয় এমন হয়না আমিও দুটি পুজো কমিটির সভাপতি সেখানে আবার নাকি ওসব হয়না। একইসঙ্গে রাজ্যের পুরোহিতদের আর্থিক সহায়তায় নিয়ে বিরোধিতা পোষন করছে বিজেপি। পুরোহিত ইমামদের আর্থিক সহায়তা মধ্যেও রাজ কোষের টাকার অপচয় দেখছেন তারা। পুরহিত ইমামদের টাকা দেওয়া একেবারেই ঠিক হয়নি। কাউকেই আর্থিক সহায়তায় পক্ষপাতী নয় গেরুয়া শিবির। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী গৌতম দেব বলেন ওর মতো অসংঘবদ্ধ মানুষ যে অশ্লীল কথা বলে তার তার কথার উত্তর দিতে আমার রাজনৈতিক সংস্কৃতির রুচিতে বাধে।

Post a Comment