বিজেপির নবান্ন অভিযানে আটক ১১৩ - The News Lion

বিজেপির নবান্ন অভিযানে আটক ১১৩

  



বিজেপির নবান্ন অভিযানে আটক ১১৩ জন। এদের কলকাতা ও হাওড়া থেকে আটক করেছে পুলিশ৷ আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশ স্বত:প্রণোদিত মামলা শুরু করেছে৷  এদিন বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের আকার নেয় কলকাতা ও সাঁতরাগাছি৷ বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি৷ 


৭ দফা দাবিতে বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। রাজ্যের প্রশাসনিক সদর দফতরকে কেন্দ্র করে চারদিক থেকে আসা বিজেপির মিছিল আটকাতে জল কামান, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লোহা ও স্টিলের গার্ডরেল দিয়ে বন্ধ ছিল নবান্নমুখী সমস্ত রাস্তা।


হাওড়া ময়দান এলাকায় সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় এক বিজেপি কর্মীর পকেট থেকে ম্যাগাজিন ভরা বন্দুক পড়ে যায়। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। দিলীপ ঘোষের দাবি, ওই বন্দুকের লাইসেন্স আছে। বিজেপির বিরুদ্ধে নবান্ন অভিযানে বোমাবাজিরও অভিযোগ উঠেছে।  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পুলিশ লাঠিপেটা করে মাটিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ।


 বিজেপির মিছিল আটকাতে রঙিন জলের ব্যবহার করেছিল পুলিশ। বিজেপি নেতা রাজু ব্যানার্জি জলের তোড়ে অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও আহত হয়েছেন একাধিক বিজেপি নেতা নেত্রী। হাওড়া ও কলকাতা থেকে পুলিশ মোট ১১৩ জনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.