ভাঙড়ে পেট্রলপাম্পে দুঃসাহসিক ডাকাতি
দি নিউজ লায়ন ; ফিল্মি কায়দায় মাথায় পিস্তল ঠেকিয়ে পেট্রোল পাম্পে ঢুকে ডাকাতি। বুধবার রাতে এমনই ঘটনা ঘটল ভাঙড়ের পাইকান এলাকা। পাঁচ লক্ষাধিক টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।ঘটনার তদন্তে নেমেছে কলকাতা লেদার কম্পলেক্স থানার পুলিশ। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার ভাঙড়ের ভোজেরহাট এর কাছে পাইকান বাজারে পেট্রোল পাম্পে বুধবার রাতে চার জন যুবক হানা দেয়।
প্রথমে তারা টয়লেট যায় ।সেখান থেকে বেরিয়ে ক্যাশ কাউন্টারে ঢুকে পকেট থেকে পিস্তল বার করে পিস্তল উঁচিয়ে পাম্পের কর্মীদের শাসাতে থাকে তারা। টাকা লুঠ করে পালিয়ে যায়। পাম্প মালিক সহ কর্মীরা দুষ্কৃতীদের ধাঁওয়া করেন কিন্তু তারা একটি চার চাকা গাড়িতে উঠে সেখান থেকে নিউটাউনের দিকে চম্পট দেন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা লেদার কম্পলেক্স থানার পুলিশ।
বাসন্তী রাজ্য সড়ক সহ আশপাশের রাস্তায় নাকা তল্লাশি চালায় পুলিশ।খোদ লেদার কম্পলেক্স থানার আইসি স্বরুপ কান্তি পাহাড়ির পাশাপাশি ঘটনাস্হলে ছুটে আসেন ডিসি গৌরব লালা।পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে তদন্তকারিরা।এ বিষয়ে পেট্রোল পাম্প মালিক নূর ইসলাম বলেন, রাত দশটা দশ মিনিট নাগাদ চার জন যুবক তারা পেট্রোল পাম্পে ঢুকে টয়লেট যায় সেখান থেকে ঘুরে এসে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বেচাকেনার সব টাকা কম বেশি পাঁচ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সূত্রের খবর, ডাকাতির ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাম্পে ডাকাতির সময় যে সমস্ত কর্মীরা ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি পেট্রলপাম্পে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
পাশাপাশি ওই এলাকার বিভিন্ন রাস্তায় আরো যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ পুলিশ খতিয়ে দেখে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা, বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Post a Comment