চলে গেলেন রামবিলাস পাসোয়ান
চলে গেলে্ন রামবিলাস পাসোয়ান। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন তাঁর ছেলে চিরাগ পাসোয়ান ট্যুইট করে সেই খবর জানিয়েছেন। জানা গিয়েছে, হৃদরোগ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপরই তাঁর মৃত্যু হয়।
কেন্দ্রের ক্রেতা সুরক্ষা ও খাদ্য মন্ত্রক সামলাতেন তিনি। কিন্তু আজ সমস্ত পথ চলা শেষ তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪। ছেলে চিরাগ পাসোয়ান টুইট করে বাবার প্রয়াণের খবর দেন প্রথমে। আবেগঘন বার্তায় চিরাগ লিখেছেন,”পাপা… তুমি আর দুনিয়াতে নেই।
কিন্তু আমি জানি, চিরকাল তুমি আমার পাশে থাকবে। তোমার অভাব অনুভূত হবে।” ইতিমধ্যে রামবিলাস পাসোয়ানের মৃত্যুতে শোকাস্তব্ধ রাজনৈতিক জগত। কেন্দ্রীয়মন্ত্রীর প্রয়াণে ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Post a Comment