নিজের অপহরণের নাটক ফেঁদে পুলিশের জালে নিমতার যুবক - The News Lion

নিজের অপহরণের নাটক ফেঁদে পুলিশের জালে নিমতার যুবক





দি নিউজ লায়ন ;   নিজের অপহরণের নাটক নিজেই  ফেঁদে বিপাকে পড়লেন বিরাটি অঞ্চলের  নিমতার বাসিন্দা রনিত দে।  রাজারহাটের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।



পুলিশ সুত্রে জানা গিয়েছে,   পেশায় তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী নিমতার ওলাইচন্ডী তলার বাসিন্দা  বছর সাতাশের  রনিত দে। লকডাউনে চাকরি খোয়ানোর পর অর্থাভাবে তার বিলাসবহুল জীবনযাপন বাঁধার মুখে পড়ে। এরপরে চলতি মাসের ২ তারিখ বাড়িতে ব্যাঙ্কে যাচ্ছি বলে বের হয়ে নিজের অপহরণের নাটক ফেঁদে বাড়িতে ফোন করে কখন পাঁচ লক্ষ টাকা পরে তা কমিয়ে  দুই লক্ষ টাকা চায় নিজের ফোন থেকে।


এই ঘটনায় সন্দেহ হওয়ায় বাড়ির লোক নিমতা থানায় জানলে তদন্তে নামে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে পুলিশ জানতে পারে রাজারহাটের একটি জায়গায় রয়েছে রনিত। টাওয়ার লোকেশনের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে গেলে দেখা যায় সেখানে রয়েছে একটি হোটেল হোটেলের পুলিশ ঢুকে দেখতে পায় একাধিক নারীর মাঝখান রনিত।



এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় নিজেরই অপহরণের নাটক ফেলেছিল রনিত। এরপর তাকে  গ্রেফতার করে নিমতা থানার পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.