হরিণের মাংস বাজেয়াপ্ত
দি নিউজ লায়ন ; গোপনে বিক্রি হচ্ছিলো হরিণের মাংস। গোপনসুত্ক্রেরে সেই খবর পাওয়ার পর ক্রেতা সেজে দক্ষিণ ২৪ পরগনা জেলার বনদপ্তরের আধিকারিকরা এবং মইপিট কোস্টাল থানার পুলিশ ১৩ কেজি হরিণের মাংস উদ্ধার করল। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম মানিন্দ্র নাথ দাস।তার বাড়ি মৈপীঠ বৈকন্ঠপুর।
ধৃতকে শনিবার দুপুরে বারইপুর আদালতে তোলা হয়। বনদপ্তর সূত্রে খবর, অনেকদিন আগে থেকেই খবর আসছিল সুন্দরবনের জঙ্গলের হরিণ শিকার চলছে। গত দুদিন আগে খবর আসে বৈকন্ঠপুর এর এক ব্যক্তি ৪০ কিলো ওজনের একটি হরিণকে নিজের কাছে রেখেছে। তার মাংস বিক্রি করার পরিকল্পনা চলছে। এরপরে শুক্রবার রাতে ক্রেতা সেজে জেলা বনদপ্তর এর অতিরিক্ত আধিকারিক ও মইপিট কোস্টাল থানার পুলিশ হানা দেয় ওই ব্যক্তির বাড়িতে। উদ্ধার হয় মাংস। পুলিশ জানতে পেরেছে অভিজুক্ত মানিন্দ্রনাথ অনেক দিন ধরেই এই কারবারে জড়িত।

Post a Comment