জয়পুরের জঙ্গলে ফিরলো আটটি হাতি - The News Lion

জয়পুরের জঙ্গলে ফিরলো আটটি হাতি




দি নিউজ লায়ন ;  জয়পুরের জঙ্গলে দাঁতালের আগমন ঘটলো।  শনিবার  ভোরে একদল হাতি বিষ্ণুপুর জয়পুর রোড পার করে বলে বনদফতর সূত্রে খবর। এই দলটিতে তিন টি  শাবক সহ মোট আটটি হাতি রয়েছে বলে জানা গেছে। 



কয়েকদিন আগে মেদিনীপুর ডিভিশন থেকে ১২ টি হাতি জয়পুর এলাকায় প্রবেশ করে। এরমধ্যে একটি হাতি চলে যায় সোনামুখী জঙ্গলে। দুটি হাতি ফের ঘুরে যায় মেদিনীপুর ডিভিশন এলাকায়। একটি হাতি দলছূট হয়ে অন্যত্র রয়েছে। আর এই দলটিতে বাকি আটটি হাতি রয়েছে।



বর্তমানে হাতিগুলি বাসুদেবপুর বিট এলাকায় রয়েছে বলে বনদফতর সূত্রে খবর।তবে  হাতি গুলি রাতের দিকে অন্যত্র সরিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.