জোড়া মৃতদেহ উদ্ধার নদীয়ার একটি আম বাগান থেকে - The News Lion

জোড়া মৃতদেহ উদ্ধার নদীয়ার একটি আম বাগান থেকে




দি নিউজ লায়ন ;   জোড়া মৃতদেহ উদ্ধার হলো  নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায়।   এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার দিগনগর দুর্লভ পাড়া গ্রামের বাসিন্দা সিদ্ধেশ্বর দুর্লভ।   সকাল দশটা নাগাদ সেই বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। দুপুর নাগাদ তার গ্রামের পাশে একটি আম বাগানে ঝুলন্ত অবস্থায় সিদ্ধেশ্বর দেহ দেখতে পাই স্থানীয়রা।



এরপরই খবর পেয়ে সিদ্ধেশ্বর বাড়ির লোকজন ছুটে যায় ঘটনাস্থলে। খবর জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমায় ওই আমবাগানে। এরপরেই স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় সিদ্ধেশ্বর দুর্লভ এর দেহ উদ্ধার করে। এবং পুলিশের চোখে পড়ে সিদ্ধেশ্বর দুর্লভের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন পায়।



রক্ত দেখে পুলিশ পাশে একটি জঙ্গলে যেতেই দেখতে পায় আরেকটি মৃতদেহ ।এলোপাতাড়ি কোপের দাগ মেলে ঐ মহিলার মৃতদেহে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই মহিলা। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। সিদ্ধেশ্বর দুর্লভ এর স্ত্রী বলেন, দীর্ঘদিন আমার স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার স্বামী একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। এই কারণেই আমি ছেড়ে দিয়েছি তাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.