পুকুরের জলে নামলেই মিলছে টাকা ! - The News Lion

পুকুরের জলে নামলেই মিলছে টাকা !




দি নিউজ লায়ন ;   পুকুরের জলে নামলেই মিলছে টাকা।  আর এই খবর শুনেই দলে দলে মানুষ  কেউ পুকুর পাড়ে ভীড় করছেন, কেউ আবার পুকুরে নোট খুঁজতে নেমে পড়ছেন। এই ঘটনা  মেমারি থানার বড়মশাগড়িয়া এলাকার একটি পুকুরে। এরপরেই  পুলিস ঘটনাস্থলে পৌঁছিয়ে ডেকে পাঠায়  পুকুরের মালিককে। জেলে ডেকে জাল ফেলা হয় পুকুরে। তবে পুকুর থেকে নোট বা গয়না কিছুই আর উদ্ধার হয়নি।


পুলিস জানিয়েছে, এটা গুজব ছাড়া কিছু নয়। পুকুর থেকে কয়েকটি ১০, ২০, ১০০ ও ৫০০ টাকার পুরানো নোট উদ্ধার হয়েছে। নোটগুলির অবস্থাও খুব খারাপ ছিল। জাল ফেলেও আর টাকা বা গয়না কিছুই উদ্ধার হয়নি।



স্থানীয় সূত্রে জানা যায়,  দিন দু’য়েক ধরে মশাগড়িয়ায় প্রাথমিক স্কুলের পিছনের পুকুরে টাকা ভাসছে বলে খবর ছড়িয়ে পড়ে। কয়েকজন জলে নেমে টাকাও পান। শুক্রবার গ্রামের কয়েকজন জলে ৫০০ ও ২০০০ টাকার নোট ভাসতে দেখেন। সেই টাকা তাঁরা জলে নেমে তুলে নেন। এ খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ জলে নেমে নোট খুঁজতে শুরু করেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.