তিন লক্ষ টাকার জাল দুই হাজারের নোট সহ গ্রেফতার দুই - The News Lion

তিন লক্ষ টাকার জাল দুই হাজারের নোট সহ গ্রেফতার দুই




দি নিউজ লায়ন ;    গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকার জালনোটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ। যারমধ্যে  দুজনেরই বয়স ১৯ বছর।



শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ মধুঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই জালনোট পাচারকারীকে গ্রেফতার গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫০টি দুই হাজার টাকার জাল নোট। ধৃতদের পাঁচদিনের জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।



পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত দুই জালনোট পাচারকারীর নাম আবু বক্কার(১৯) ও ডালু মিয়াঁ(১৯) তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট তিন লক্ষ টাকার জাল নোট। এই দুজনের বাড়ি মধুঘাট এলাকায়। ধৃত ওই দুই পাচারকারী এদিন মধুঘাট এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে ধারে একটি জায়গায় জড়ো হয়েছিল। তারা গাড়ি ধরার অপেক্ষায় ছিল। এই জালনোট গুলি বাইরে পাচারের পরিকল্পনা নেওয়া হয়েছিলো।



সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। দুইজনকে জালনোটসহ হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছে, মোটা টাকার বিনিময়ে ওই দুই যুবক এই জালনোট পাচার চক্রের যুক্ত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে এই ঘটনার পিছনে কাদের মদত রয়েছে এবং এই টাকাগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল সেদিকটাও তদন্ত করে দেখা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.