বাইকের পিছনে ধাওয়া করে ডাকাত ধরলো পুলিশ
দি নিউজ লায়ন ; গোপন সূত্রে খবর পেয়ে পেট্রোল পাম্পে ডাকাতি আটকে দিলো পুলিশ। ডাকাতির আগেই গ্রেফতার হলো চার দুষ্কৃতী। উদ্ধার একাধিক ধারালো অস্ত্র। ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। দুষ্কৃতীদের বাইকের পিছনে প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাদের ধরে পুলিশ। পুলিশ জানিয়েছে,অভিযুক্তরা হল শেখ সেকেন্দার, সফিক খান, শেখ আবু হোসেন ও মদন মোহন মাইতি। পুলিশীর জিজ্ঞাসাবাদে জানায় প্রত্যেকের বাড়ি পটাশপুর থানার পালপাড়া এলাকায়।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে পটাশপুরে মংলামাড়ো পেট্রোল পাম্পের কাছে ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল চার দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। বেগতিক বুঝে এলাকা থেকে বাইকে করে চার দুষ্কৃতী পালানোর চেষ্টা করে। পুলিশ বাইকের পিছনে ধাওয়া করে চারজনকে হাতেনাতে পাকড়াও করে।
ধৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার রড, চেন, ভজালি সহ একাধিক অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে যুবকদের কাছ থেকে একটি নম্বর প্লেটহীন বাইক উদ্ধার করে।এরপর চারজনকে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ।শুক্রবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Post a Comment