এই রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে, অভিযোগ দিলীপ ঘোষের
দি নিউজ লায়ন ; কলকাতা সংলগ্ন বরাহনগর আলম বাজারে চা চক্রে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষে। মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি রাজ্যের সরকার সহ তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। রাজ্যে জি এবং নিট পরীক্ষার ব্যবস্থা করা সত্ত্বেও পরিবহনের কথা চিন্তা না করার জন্যও তিনি সমালোচনা করেন।
ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা বাজি ঘটনাকে কেন্দ্র করে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এ ঘটনায় এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার না করে যাদের বাড়িতে বোমা মারা হয়েছে তাদেরকে গ্রেফতার করা সম্বন্ধে তিনি বলেন এই রাজ্যের পুলিশ এখন সম্পূর্ণভাবে দলদাসে পরিণত হয়েছে।

Post a Comment