পূর্ণবয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যু শালবনিতে - The News Lion

পূর্ণবয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যু শালবনিতে




দি নিউজ লায়ন ;  পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি থানার অন্তর্গত বান্দি গ্রাম সংলগ্ন এলাকা তে অস্বাভাবিক মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক পুরুষ হাতির। সোমবার সকালে স্থানীয় গ্রামবাসীরা গ্রামের পাশে জঙ্গল লাগোয়া এলাকাতে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় বাসিন্দারা  বিষয়টি জানায়  বনদপ্তর কে।  খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে বনকর্মীরা  প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা  অনুমান করছেন খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলেই মনে করছে।




বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত একমাস ধরে ওই এলাকার জঙ্গলে ১৫ টির বেশী হাতি ছিল, সেই দলেরই একটি হাতি মারা গিয়েছে বলে বনদপ্তর জানায়।মৃত হাতি টি কে দেখতে ওই এলাকার মানুষেরা ভিড় জমায়। অনেকেই ধুপ জ্বালিয়ে ফুল দিয়ে হাতি টিকে প্রণাম করেন।জঙ্গল মহলের মানুষ হাটিকে দেবতা হিসাবে পুজো করেন।তাই পূর্ন বয়স্ক একটি হাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।




বন দফতরের পক্ষ থেকে জানানো হয় ময়নাতদন্তের পর জানা যাবে  কি কারনে ওই  হাতি টির মৃত্যু হয়েছে।দুই দিন আগে গোয়ালতোড়ে তমাল নদীর জলে ডুবে এক হস্তি শাবকের মৃত্যু হয়েছিল।ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি পূর্ন  বয়স্ক হাতির মৃত্যুর ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ করা যায় যে মাত্র চার মাস আগে শালবনি ব্লকের ৬ নম্বর ভীমপুর অঞ্চলের কদমাশোল গ্রামে একটি অন্তঃসত্ত্বা মহিলা হাতির মৃত্যু হয়েছিল।




একসঙ্গে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় সেইসময় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। যেভাবে মারা গিয়েছিল ঠিক একইভাবে এই পুরুষ হাতিটি ও মারা  গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.