অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের ফেরি চলাচল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের ফেরি চলাচল। টানা আট দিন বন্ধ থাকার পর পরীক্ষামূলকভাবে চালুর তিন দিনের মাথায় আবারো অনির্দিষ্টকালের বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ঘাট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেন। উপ-মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম বলেন, আট দিন বন্ধ থাকার পর শুক্রবার পরীক্ষামূলকভাবে চালু হলেও রাতে বন্ধ এবং দিনে সীমিত আকারে চলছিল ফেরি।
এর মধ্যেই লৌহজং টার্নিংয়ের মুখে নাব্য সংকট দেখা দেয়ায় এখন চলছে ড্রেজিং। ছোট ফেরিও চলতে পারছে না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। বিকল্প রুটে যাত্রীদের যাতায়াতের নির্দেশনা দেয়া হচ্ছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম।

Post a Comment