হাইটেনশন খুঁটিতে উঠে বসলো মানসিক ভারসাম্যহীন মহিলা - The News Lion

হাইটেনশন খুঁটিতে উঠে বসলো মানসিক ভারসাম্যহীন মহিলা




দি নিউজ লায়ন ;    হাইটেনশন বিদ্যুৎ খুঁটির উপর উঠে বসেছিল এক মহিলা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বারাবনি থানার মাজিয়াড়া এলাকার ঘটনা৷ সোমবার সকালে রায়মনি টুডু নামে ওই মহিলা ৩৩ হাজার ভোল্ট বিদ্যুৎ খুঁটির উপর উঠে যায়। শেষ পর্যন্ত অনেক চেষ্টায় মহিলাকে নামানো হয়। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।




সোমবার সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথমে দেখেন বিদ্যুত খুঁটির উপর চেপে বসে আছে রায়মনি টুডু। তাকে নামতে বললে সে একেবারে উপরে চেপে যায়। বারবার নামতে বলা হলেও নামেনি। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে। আসে দমকল। লাইন বিচ্ছিন্ন করা হয় ওই বিদ্যুৎ খুঁটির।





শেষ পর্যন্ত নীচে থেকে ওই মহিলার সন্তানকে দেখিয়ে পরিবারের লোকেরা ডাকাডাকি করলে নিচের দিকে নেমে আসে ওই মহিলা। কিন্তু প্রায় ১০ ফুট উচ্চতার কাছাকাছি দূর থেকে পড়ে যান তিনি। পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ওই মহিলা মানসিক ভাবে ভারসাম্যহীন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.