ফের শুরু করা হয়েছে করোনা ভ্যাক্সিনের ট্রায়াল - The News Lion

ফের শুরু করা হয়েছে করোনা ভ্যাক্সিনের ট্রায়াল




দি নিউজ লায়ন ;   আক্সফোর্ডের করোনা  ভ্যাক্সিনের ট্রায়াল চলাকালীন সময়ে  পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগে বন্ধ হয়ে গিয়েছিল ট্রায়াল। ভারতেও ট্রায়াল বন্ধ করে দিতে বলা হয়। এরপর  নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে স্বস্তির খবর দিল অক্সফোর্ড।



শনিবার সংস্থার তরফে  জানানো হল, ফের শুরু করা হয়েছে ট্রায়ালের প্রক্রিয়া।  এক বিবৃতিতে এদিন অক্সফোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ইউকে-র সব ট্রায়াল সাইটে ফের ভ্যাক্সিনের পরীক্ষা শুরু হয়েছে।  বিশ্বে ১৮০০০ মানুষ এই ট্রায়ালে অংশ নিয়েছে। কিন্তু এক ভলান্টিয়ারের স্পাইনাল ডিসঅর্ডার দেখা দেওয়ার পর ট্রায়াল সাময়িকভাবে  বন্ধ করে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.