বাংলাদেশ থেকে ৫০০ টন ইলিশ ঢুকবে পশ্চিমবঙ্গের বাজারে
দি নিউজ লায়ন ; বাংলাদেশ থেকে ইলিশ ঢুকবে পশ্চিমবঙ্গের বাজারে। ভারতে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। সাত বছর রফতানি বন্ধ থাকার পর সোমবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ইলিশের প্রথম চালান ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল পাঠানো হবে। সেখান থেকে কলকাতার বাজারে ঢুকবে পদ্মার ইলিশ।
আসন্ন শারদোতসবে এটি বাংলাদেশ সরকারের উপহার। জানা গিয়েছে, ইলিশের প্রথম চালানের পরিমান ৩০ হাজার ৫৬০ কেজি। বাংলাদেশ থেকে একবারই ভারতে ইলিশ রফতানি হবে।

Post a Comment