জুলপিয়া সেতুতে ধস, বন্ধ বড়ো গাড়ি চলাচল - The News Lion

জুলপিয়া সেতুতে ধস, বন্ধ বড়ো গাড়ি চলাচল





দি নিউজ লায়ন ;   দক্ষিন ২৪ পরগনা জেলার  বারুইপুর আমতলা রোড সংযোগকারী জুলপিয়া সেতুতে আচমকা বড় ধস নামায় বন্ধ হল বড় গাড়ি চলাচল। এদিন স্থানীয় বাসিন্দারা দেখতে পান সেতুর ওপরের চাঙড় খসে গিয়ে খালে পড়েছে, তৈরি হয়েছে বড় গর্ত। প্রশাসন থেকে বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে আমতলা বারুইপুর গামী বাস চলাচল।




যদিও বাইক এবং অটো  চলাচল জারি রয়েছে। হচ্ছে যানজট। প্রশাসন থেকে ওই  জায়গাটিকে গাডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে খবর, কি কারনে ধস নামলো তা খতিয়ে দেখা হচ্ছে। ইঞ্জিনিয়ারদের খবর দেয়া হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।





যত দ্রুত সম্ভব মেরামতির কাজ শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলপিয়া সেতুতে ধস নামায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ব্যস্ত সময়ে এই বিপত্তিতে এদিন প্রচুর যানজট হয় ওই এলাকায়। যান নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.