শান্তিপুরে সাপের ডিম নিয়ে চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাঘ দেবীপুর সংলগ্ন এলাকার সুরজিৎ কুমার মন্ডলের বাড়ির একটি পরিত্যক্ত জায়গা থেকে দশটি বড় আকারের সাপের ডিম দেখা যায়। এ বিষয়ে সুরজিৎ বাবু জানান, সোমবার তার এই পরিত্যক্ত জায়গা থেকে দশটি ডিম সাপের লক্ষ্য করে সে।
তার বাড়ির আশেপাশে বেশ কয়েকবার চন্দ্রবোড়া সাপের আনাগোনা দেখতে পাই সে। তবে সাপের ডিম সেটি এখনো পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় এক বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে এসে ওই ডিম গুলি কে উদ্ধার করে নিয়ে যায় এবং বনদপ্তর এ পাঠানোর ব্যবস্থা করবেন।

Post a Comment