সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে উৎখাতের ডাক দিলেন ছত্রধর - The News Lion

সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে উৎখাতের ডাক দিলেন ছত্রধর




দি নিউজ লায়ন ;  সাম্প্রদায়িক বিজেপি কে বাংলা থেকে রাজনৈতিকভাবে উৎখাত করব মঙ্গলবার বাঁকুড়া রানিবাঁধ থেকে বিজেপি নেতৃত্বকে চ্যালেঞ্জ তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০২১ সালে  বাংলায় ফের তৃণমূল সরকার গড়বে বিজেপিকে মানুষ উৎখাত করবে রাজনৈতিকভাবে বিজেপিকে বাংলা ছাড়া করবো।



মঙ্গলবার বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভা এলাকার রানীবাঁধ এলাকাতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো কে সংবর্ধনা জানানোর জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা কমিটি সম্পাদক বিদ্যুৎ দাস, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতো  সহ ওই এলাকার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কয়েক হাজার মানুষ ওই সভায় শামিল হয়েছিলেন। সংবর্ধনা সভায় ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন আমি মানুষের জন্য আন্দোলন করেছিলাম, মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে তৎকালীন বাম সরকারের আমলে আমাকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়েছিল। আমি কোনদিন অন্যায় কে প্রশ্রয় দেয়নি এবং  অন্যায় কে মেনে নেয়নি ,আগামী দিনেও মেনে নেব না।



তিনি বলেন জঙ্গলমহলের মানুষকে ভুল বুঝিয়ে লোকসভা নির্বাচনে বিজেপি ভোট নিয়েছিল ।কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। বিজেপি বলেছিল ঝাড়গ্রাম থেকে বান্দোয়ান রেল লাইন তৈরি করা হবে। যারা রেল কে বিক্রি করে  দেওয়ার চক্রান্ত করছে  তারা রেল লাইন তৈরি করবে এ কথা  কেউ বিশ্বাস করেনি। তারা তাদের নিজেদের প্রতিশ্রুতি রাখতে পারেননি। এই সেই দল যারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে ,ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করে ,যারা মানুষের ভালো চায় না, যারা বাংলার মানুষের ভালো চায়না ,তাদেরকে আপনারা একটি ভোটও দেবেন না।



আগামী বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের প্রতিটি আসনে বিজেপি কে পরাস্ত করার জন্য সর্বস্তরের মানুষকে তিনি এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন শুধু জঙ্গলমহল নয় বাংলা থেকে বিজেপি থেকে উৎখাত করতে হবে। সাম্প্রদায়িক শক্তি বিজেপি বাংলার উন্নয়নে কোন কাজ করে নি, বাংলাকে বঞ্চনা করে চলেছে। বরং তারা বাংলার ক্ষতি চায় এই বিজেপি। তিনি বলেন মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ও উন্নয়নের জন্য জঙ্গলমহলে একাধিক কাজ করেছেন।



এর আগে রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এই জঙ্গলমহলের মানুষের জন্য কোনো কাজ করেনি। তিনি বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করুন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। আপনারা বিজেপির হুমকিকে কোন ভয় করবেন না। তিনি বলেন বিজেপি আমাকে মাওবাদী বলে প্রচার করছে যে মাওবাদী তৃণমূল বলে। তাতে আমি ভয় করি না।





আমি মানুষের উন্নয়নের জন্য আন্দোলন করেছি আমি আন্দোলন করেছিলাম বলে আজকে জঙ্গলমহলের মানুষ এই উন্নয়ন দেখতে পাচ্ছে। তাই জঙ্গলমহলের উন্নয়নের জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান।তিনি রানীবাঁধ এলাকায়  বলেন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার প্রতিটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে মুখ্যমন্ত্রী করার আবেদন জানান।



সেই সঙ্গে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে জঙ্গলমহল শুধু নয় বাংলা থেকে উৎখাত করার ডাক দেন। সেই সঙ্গে তিনি বলেন আমি আপনাদের পাশে রয়েছি আপনারা যখন আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা আমার মত একজন মানুষকে যেভাবে সংবর্ধনা জানালেন তাতে আমি খুশি ও আপ্লুত ।আপনাদের ভালোবাসা আমি সারাজীবন মনে রাখবো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.