মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার বিপুল টাকার মাদক - The News Lion

মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার বিপুল টাকার মাদক




দি নিউজ লায়ন ;    বাংলাদেশে পাচারের আগে মুর্শিদাবাদের জলঙ্গির কাকমারী চর থেকে প্রচুর পরিমাণ মাদক সামগ্রী উদ্ধার উদ্ধার করল বিএসএফ। যদিও পাচারকারীদের ধরা যায়নি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১ লাখ টাকার ফেনসিডিল এর বোতল উদ্ধার হয়েছে।



এছাড়া প্রায় ১০কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। পাচারকারীরা  রাতে কাকমারী চর এলাকা দিয়ে বাংলাদেশে মাদক নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেসময় নজরে আসে সীমান্তরক্ষী বাহিনীর। তারা তাড়া করতেই পাচারকারীরা মাদকসামগ্রী ফেলে চম্পট দেয়।



 বিশেষ সূত্রে জানানো হয়েছে গোটা বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়েছে তারা পাচারকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি ওই এলাকায় বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে ঘটনার সঙ্গে বড় চক্রে যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.