ভারতে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে
দি নিউজ লায়ন ; ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ৪০ লক্ষ পেরিয়ে গিয়েছে। মোট করোনা
সংক্রামিত হয়েছেন ৪০ লক্ষ ২০ হাজার ২৫৫ জন। যারমধ্যে করোনায় সক্রিয় আক্রান্ত ৮,৪৫
লক্ষের বেশি মানুষ।
এরইমধ্যে এইমসের চিফ ডাক্তার রণদীপ গুলোরিয়া দাবি করেছেন, ভারতের কোনও কোনও
জায়গায় করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত
হয়েছেন ৮৬ হাজার ৪৩২ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬ জনের। দেশজুড়ে মৃতের সংখ্যা
পেরিয়ে গিয়েছে ৬৯ হাজারের গন্ডি।
শনিবার সকাল পর্যন্ত করোনায় ভারতে মোট মৃত ৬৯ হাজার ৬৩৫ জন। গত তিন দিনে
ভারতে করোনা সংক্রমণ রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে। শনিবার সকালে ভারতের কেন্দ্রীয়
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ভারতে এখনও পর্যন্ত ৩১,০৪ লক্ষের বশি
মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বাড়ছে সুস্থতার হারও।
তবে ভারতে এখনও দৈনিক করোনা
আক্রান্ত এবং মৃত্যুর নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। এরপরেই রয়েছে
অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক এবং উত্তরপ্রদেশ। ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী
দিল্লি এবং সপ্তমস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।

Post a Comment