শান্তিপুরে কালাচের আতঙ্ক
দি নিউজ লায়ন ; কালাচ সাপের আতঙ্কে গৃহস্থ ও প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌরসভা অঞ্চলের নয় নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায়। রবিবার রাত্রি নটা নাগাদ সমীর দাসের বাড়ির ঘর লাগোয়া রান্না ঘরের মধ্যে একটি কালাচ সাপ হঠাৎই ঢুকে পরে। নজরে আসে সমীর দাসের মেয়ের, বিষধর এই সাপ দেখে আতঙ্কে চেঁচামেচি করতে থাকে সমীর দাসের মেয়ে সহ বাড়ির লোকজন।
চেঁচামেচি শুনে এলাকার লোকজনক ঘটনার স্থলে ছুটে আসে। স্বভাবতই বিষধর কালাচ সাপ ঘরে ঢোকা কে কেন্দ্রকরে বাড়ির লোকজন সহ এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুরো বিষয়টি শান্তিপুর থানায় জানানো হয় তবে এখনো পর্যন্ত কালাচ সাপ টিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আতঙ্কের মধ্যে রয়েছে গোটা পরিবার।

Post a Comment