বাঁকুড়ায় উদ্ধার বিশালাকার ময়াল - The News Lion

বাঁকুড়ায় উদ্ধার বিশালাকার ময়াল





দি নিউজ লায়ন ;   বাঁকুড়ার মানকানালি গ্রামে লোকালয় থেকে উদ্ধার হল একটি বিশালাকার ময়াল সাপ। গতকাল রাতে গ্রামের লোকালয়ের মধ্যেই ময়াল সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এত বড় আকারের সাপ প্রথম বার দেখে বাসিন্দারা প্রাথমিক ভাবে ভয় পেয়ে যান।




পরে গ্রামবাসীরাই সাপটিকে বস্তাবন্দী করেন। পরে সাপটিকে গ্রাম লাগোয়া জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। গ্রামবাসীরা জানিয়েছেন সাপটি প্রায় ১৩ ফুট লম্বা ছিল।  প্রাথমিক ভাবে স্থানীয় গ্রামবাসী ও বন কর্মীদের ধারনা খাবারের খোঁজে সাপটি লোকালয়ের মধ্যে এসে পড়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.