‘আজকের এই দিনের ইতিহাস’ - The News Lion

‘আজকের এই দিনের ইতিহাস’





১৫৩৩- ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ জন্মগ্রহণ করেন।

১৮১২- নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে।

১৮২২- ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৮২৬- বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক রাজনারায়ণ বসুর জন্ম।

১৮৬০- লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে।



১৮৭০- রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিনের জন্ম।

১৮৭০- আমেরিকান ক্রীড়াবিদ টমাস কার্টিস জন্মগ্রহণ করেন ।

১৮৭৭- আইরিশ বেসবল প্লেয়ার মাইক নিল জন্মগ্রহণ করেন।

১৮৯২- অস্ট্রেলিয়ান রাজনীতিবিদ এরিক হ্যারিসন জন্মগ্রহণ করেন।

১৯০৪- দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।




১৯০৭- প্রথম সাহিত্যে নোবেলজয়ী [১৯০১] ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু।

১৯১০- ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলমেন হান্ট মৃত্যুবরণ করেন।

১৯১১- ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেপ্তার হন।

১৯১২- টেকজায়ান্ট হিউলেট প্যাকার্ডের (এইচপি) অন্যতম প্রতিষ্ঠাতা ডেভিড প্যাকার্ডের জন্ম।

১৯১৭- নোবেলজয়ী [১৯৭৫] অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থের জন্ম।

১৯২০- ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম।




১৯২৫- ভারতীয় অভিনেত্রী, গায়ক, এবং পরিচালক ভানুমতি রামকৃষ্ণ জন্মগ্রহণ করেন।

১৯২৭- ইংরেজি লেখক এবং চিত্রকর এরিক হিল জন্মগ্রহণ করেন।

১৯৩১- লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

১৯৩৪- খ্যাতনামা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম।

১৯৪৭- ৬-৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে অসাম্প্রদায়িক যুব সংগঠন গণতান্ত্রিক যুবলীগের প্রতিষ্ঠা হয়।




১৯৪৯- মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কার মৃত্যু।

১৯৫৪- বাংলাদেশের কৃষি উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ চাঁদপুরে জন্মগ্রহণ করেন।

১৯৬৮- ফরাসি ফুটবলার মার্সেল দেসায়ি জন্মগ্রহণ করেন।

১৯৭৬- বিপ্লবী সুরেন্দ্রমোহন ঘোষের মৃত্যু।




১৯৯২- এম বিডি টুয়েন্টিফোর ডট কম এর প্রেরণা মরিয়ম জন্মগ্রহণ করেন।

১৯৯৭- জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন।

২০১০- আমেরিকান লেখক বারবারা হল্যান্ড মৃত্যুবরণ করেন।

২০১২- পাকিস্তানি ফুটবলার আব্দুল গাফুর মৃত্যুবরণ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.