রামনগরে কেউটে সাপ উদ্ধার
দি নিউজ লায়ন ; পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের দীঘা বনদপ্তর এর কর্মীরা মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে রামনগর থানার গোবরা গ্ৰাম থেকে বিষধর কেউটে সাপ উদ্ধার করল।
দীঘা বনদপ্তরের আধিকারিক উত্তম মন্ডল বলেন পূর্ণবয়স্ক কেউটে সাপ প্রায় চার ফুট লম্বা, মাছ ধরার জালে আটকে গিয়েছিল।আমরা উদ্ধার করে এটিকে শংকরপুর রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

Post a Comment