শরীরকে সুস্থ রাখতে খান মাছের ডিম - The News Lion

শরীরকে সুস্থ রাখতে খান মাছের ডিম




রক্তচাপ নিয়ন্ত্রণে: 
মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এছাড়া প্রদাহ হ্রাস করতে সহায়তা করে, যা উচ্চ রক্তচাপের হাত থেকে দেহকে রক্ষা করে।

হাড় শক্ত করতে: 
হাড়কে শক্ত করতে, দাঁতকে মজবুত এবং ভালো রাখতে সাহায্য করে মাছের ডিমে থাকা ভিটামিন-ডি।



অ্যানিমিয়া থেকে মুক্তি: 
মাছের ডিমে উপস্থিত স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করতে এবং হিমোগ্লোবিন বাড়ায়, যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে খুবই সহায়ক।

হার্টের অসুখ প্রতিরোধে: 
হার্টের অসুখ প্রতিরোধেও এ খাবার বেশ উপকারী। এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ডি মূলত হার্টকে সুস্থ রাখে।




চোখ ভালো রাখতে: 
মাছের ডিমে আছে ভিটামিন-এ। এই ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে। এছাড়া ডিএইচএ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বৃদ্ধি করতে এবং রেটিনার কার্যকারিতাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ।

মস্তিষ্কের স্বাস্থ্যে উন্নতি: 
মাছের ডিমে আছে ইপিএ, ডিএইচ ও ডিপিএ (এক ধরনের ফ্যাটি অ্যাসিড)। এসব উপাদান মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.