সোনার গহনা ও নগদ টাকা কুড়িয়ে ফেরত দিলো দরিদ্র মাছ ব্যবসায়ী
দি নিউজ লায়ন ; মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার বাসস্ট্যান্ডে এক দরিদ্র মৎস্য ব্যবসায়ী নিত্যনন্দ সরদার কুড়িয়ে পায় একটি মানিব্যাগ।মানিব্যাগটি খুলতেই দেখতে পায় ব্যাগের মধ্যে কয়েকভরি সোনার চেন এবং নগদ কয়েক হাজার টাকা।এদিন বাসন্তী ব্লকের ধুঁড়ি এলাকার ভারতীর মোড় থেকে অটোয় চেপে ক্যানিং আসছিলেন মন্দা চক্রবর্তী।
আটো যাত্রী মন্দাদেবী চক্রবর্তী অটো থেকে নেমে অটো ভাড়া মিটিয়ে হন্তদন্ত হয়ে ক্যানিং সঞ্জয়পল্লী গ্রামের তার এক আত্মীয়ের বাড়িতে রওনা দেয়।অটো ভাড়া দেওয়ার সময় অসাবধান বসত মন্দাদেবী চক্রবর্তীর মানি ব্যাগটি রাস্তা পড়ে যায়,তা তিনি বুঝতে পারিনি।তিনি একটি মিষ্টি দোকানে মিষ্টি কিনে দাম দেওয়ার সময় দেখেন মানিব্যাগ নেই।তখন মন্দাদেবী চক্রবর্তী কান্নায় ভেঙে পড়েন।
এরপর তিনি ক্যানিং বাজারে তাঁর হারিয়ে যাওয়া মানি ব্যাগ খুঁজতে থাকেন।ইতিমধ্যে দরিদ্র মাছ ব্যবসায়ী কুড়িয়ে পাওয়া মানিব্যাগ,সোনার গহনা ও নগদ টাকা নিয়ে ক্যানিং বাসষ্ট্যান্ডে হাজির হয়।
সেখানে স্থানীয় মানুষের সাহায্যে মৎস্য ব্যবসায়ী নিত্যনন্দ সরদার কুড়িয়ে পাওয়া মানি ব্যাগটি তুলে দেয় মন্দাদেবী চক্রবর্তী হাতে।হারিয়ে যাওয়া মুল্যবান জিনিসপত্র ফেরৎ পেয়ে মন্দাদেবী চক্রবর্তী মিষ্টি খাওয়ার জন্য কয়েকশো টাকা তুলে দেন মাছ বিক্রেতার নিত্যনন্দ সরদারের হাতে।তবে মৎস্য ব্যবসায়ী টাকাটা গ্রহণ করে সেই টাকা ফেরৎ তুলে দেয় মন্দাদেবী চক্রবর্তীর হাতে।

Post a Comment