বাড়ির ওপর ভেঙে পড়লো গাছ, মৃত্যু মহিলার
দি নিউজ লায়ন ; হুগলির চুঁচুড়ায় রবিবার ভোর রাতে বাড়ির উপর ভেঙ্গে পড়লো কদম গাছ।ঘুমের মধ্যেই মৃত্যু হল মহিলার। মৃতার নাম বিজলি দাস(৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার ২৮ নং ওয়ার্ডের কনকশালী বোসের ঘাট এলাকায় রবিবার ভোর রাতে আচমকাই একটি কদম গাছ ভেঙে পড়ে পাশের একটি বাড়ির ওপর।বাড়িটি পুরনো হওয়ায় সেটির ছাদ ভেঙে যায়।
গাছ এবং ছাদের ভাঙা অংশ চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজলি দাস নামে এক মহিলার। পরে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দিয়ে দেহ উদ্ধার করে। তবে ওই পরিবারের বাকি সদস্যদের তেমন কোনো আঘাত লাগেনি।
চুঁচুড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, আমফানের সময় গাছটির একাংশ ভেঙে পড়েছিল সেই সময় পুরসভার পক্ষ থেকে হেলেপড়া অংশটি কেটে দেওয়া হয়। সম্ভবত গত কয়েক দিনের বৃষ্টিতে গাছটির মাটি আলগা হয়ে পড়েছিল সেই কারণেই বিপত্তি ঘটে।

Post a Comment