ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও মাছ ব্যবসায়ীদের থাকায় মাথায় হাত
ইলিশে ছয়লাপ বরিশালের উপকূলীয় এলাকা। কিন্তু বিক্রি না থাকায় লোকসান বাড়ছেই। স্থানীয় আড়তদাররা বলছেন, এসব ইলিশের বেশিরভাগই আগে চোরাই পথে ভারতের পশ্চিমবঙ্গে চালান হতো। বরিশালেরই কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী আড়তদারদের কাছ থেকে সাগরের ইলিশ সংগ্রহ করে সীমান্তে চালান করত।
প্রায় সপ্তাহখানেক ধরে সীমান্তের ওপারে বিএসএফের কড়াকড়ির কারণে পাচার করা যাচ্ছে না ইলিশ। আবার যেহেতু সামুদ্রিক ইলিশ দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, তাই পচন ধরছে। সেই কারনে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে নোনা জলের ইলিশ ঝাঁকে ঝাঁকে ধরা পড়লেও চাহিদা কম থাকায় মাথায় হাত মাছ ব্যবসায়ীদের।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দিন কয়েক আগেও বরিশালে ইলিশের পাইকারি দর ছিল প্রতি মণ ৩৮ হাজার টাকা। বৃহস্পতিবার তা নেমে আসে ২৮-৩০ হাজারে। এই দর আরও নামবে।
Post a Comment